শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম
01531586099 EIIN: 136825 পোর্টাল লগইন
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও ২০২৬ — ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর

Mazid Jarina Foundation School and College, Shariatpur

EIIN: 136825 School Code: 6061 College Code: 6028
Bangladesh Flag
আকাশ ছোঁয়ার গল্প স্বপ্ন এখানে সত্য

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান

ঢাকা বিভাগ (২০২২ ও ২০২৬)

৫,০০০+

মেধাবী শিক্ষার্থী

১০০+

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী

১০০% পাস

পাবলিক পরীক্ষায় অনন্য সাফল্য

সর্বশেষ নোটিশ
এইচএসসি পরীক্ষা ২০২৬ (সাপ্লিমেন্টারি)-এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি 36 ২০২৭ শিক্ষাবর্ষে কেজি হতে নবম শ্রেণিতে ভর্তি নির্দেশিকা 76 Result of HSC Examination - 2026 104 ২০২৭ শিক্ষাবর্ষে কেজি হতে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 227 একাদশ শ্রেণির [ শিক্ষাবর্ষ :২০২৫-২০২৬] ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল 432 ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাউবি এইচএসসি প্রোগ্রামে ভর্তির সময়সূচি 347 সহকারি শিক্ষক, সহকারী প্রদর্শক, ল্যাব সহকারী কাম গ্রাফিক্স ডিজাইনার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা-২০২৬ 433 নিয়োগ পরীক্ষা -২০২৬ এর ডেমো টিচিং (বাস্তব পরীক্ষা ) ও মৌখিক পরীক্ষার সময়সূচি 400 ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি 409 ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধীত সময়সূচি 401 ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাউবি এসএসসি প্রোগ্রামে ভর্তির সময়সূচি বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি 385 বাউবি এসএসসি পরীক্ষা ২০২৫ এর সময়সূচি 401 ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা -বালক 764 ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা -বালিকা 553 ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণির লটারি কার্যক্রম ১৫.১২.২০২৪ খ্রি. সকাল ১০.০০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের উপস্থিত থাকতে বলা হলো। 462 ১৮.০৮.২০২৪ খ্রি. হতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত জরুরী নোটিশ 818 ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাউবিরি এইচএসসি প্রোগ্রামে ভর্তির সময়সূচি 1284 ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 1226 সহকারি শিক্ষক পদে চূড়ান্ত ফলাফল-২০২৪ 1660 দ্বাদশ ( বালক ) শ্রেণির নির্বাচনি পরিক্ষার ফলাফল - 2024 1613 দ্বাদশ ( বালিকা) শ্রেণির নির্বাচনি পরিক্ষার ফলাফল - 2024 1527 সহকারি শিক্ষক পদে লিখিত ও বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর তালিকা-২০২4 1545 সহকারি শিক্ষক/খন্ডকালিন সহকারি প্রভাষক পদে ডেমো টিচিং এর জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা-২০২৪ 1331 নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৪ 1560 সহকারি প্রভাষক/খন্ডকালিন সহকারী প্রভাষক পদে চূড়ান্ত ফলাফল-২০২৩ 1272 খন্ডকালিন সহকারী প্রভাষক(ইংরেজি , বাংলা, গণিত ও উদ্ভিদবিজ্ঞান) পদে মৌখিক পরীক্ষার সময়সচি-২০২৪ 1637 সহকারী প্রভাষক(ইংরেজি ও কৃষিশিক্ষা) পদে মৌখিক পরীক্ষার সময়সচি-2023 1629 খন্ডকালিন সহকারি প্রভাষক পদে লিখিত ও বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর তালিকা-২০২৩ 1646 সহকারি প্রভাষক পদে লিখিত ও বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর তালিকা-২০২৩ 1706 ২০২৪ শিক্ষাবর্ষে ৭ম (বালিক) শ্রেণির ভর্তি পরীর ফলাফল 1726 ২০২৪ শিক্ষাবর্ষে ৭ম (বালক) শ্রেণির ভর্তি পরীর ফলাফল 1540 ২০২৪ শিক্ষাবর্ষে ৯ম (বালিকা) শ্রেণির ভর্তি পরীর ফলাফল 1491 ২০২৪ শিক্ষাবর্ষে ৯ম (বালক) শ্রেণির ভর্তি পরীর ফলাফল 1254 ২০২৪ শিক্ষাবর্ষে ৮ম (বালিকা) শ্রেণির ভর্তি পরীর ফলাফল 792 ২০২৪ শিক্ষাবর্ষে ৮ম (বালক) শ্রেণির ভর্তি পরীর ফলাফল 782 ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারির ফলাফল (বালিকা) 1320 ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারির ফলাফল (বালক) 1232 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল (বিজ্ঞান-বালিকা)-২০২৩ 963 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল (ব্যবসায় শিক্ষা-বালিকা)-২০২৩ 763 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল (মানবিক-বালিকা)-২০২৩ 573 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল (বিজ্ঞান-বালক)-২০২৩ 723 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল (ব্যবসায় শিক্ষা-বালক)-২০২৩ 625 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল (মানবিক-বালক)-২০২৩ 519 সহকারী প্রভাষক পদে লিখিত পরীক্ষার ফলাফল-২০২৩ 621 খন্ডকালিন সহকারী প্রভাষক পদে লিখিত পরীক্ষার ফলাফল-২০২৩ 526 সহকারী প্রভাষক ও খন্ডকালিন সহকারী প্রভাষক পরদ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ 717 ২০২৩ সালের বাউবি এসএসসি প্রোগ্রাম ২য় বর্ষের ফলাফল 1320 ২০২৩ সালের বাউবি এসএসসি প্রোগ্রাম ১ম বর্ষের ফলাফল শীট 1293 ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাউবিরি এইচএসসি প্রোগ্রামের বর্ধিত সময়সূচি 926 ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি 513 বাউবি’র ২০২৩ সালের এইচএসিসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি 463 এইচএসসি পরীক্ষা ২০২৩ এর সময়সূচি 489 বাউবি’র ২০২৩ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি 543 খন্ডকালিন সহকারী প্রভাষক(ব্যবসায় শিক্ষা) পদে বাস্তব পরীক্ষার ফলাফল-২০২৩ 654 সহকারী গ্রাফিক্স ডিজাইনার, একাডেমিক অফিসার ও এডমিন অফিসার(পরিবহন) পদে চূড়ান্ত ফলাফল-২০২২ 563 সহকারী প্রভাষক (ইসলাম শিক্ষা) পদে চূড়ান্ত ফলাফল-২০২২ 682 সহকারী প্রভাষক পদে চূড়ান্ত ফলাফল-২০২৩ 726 খন্ডকালিন সহকারী প্রভাষক( রসায়ন, পদার্থবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ) পদে চূড়ান্ত ফলাফল-২০২৩ 662 খন্ডকালিন সহকারী প্রভাষক(বাংলা, ইংরেজি, আইসিটি,গণিত, ইসলাম শিক্ষা) পদে বাস্তব পরীক্ষার ফলাফল-২০২৩ 743 HSC Result-2022 606 সহকারী প্রভাষক পদে লিখিত ও বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সুচি 712 খন্ডকালিন সহকারী প্রভাষক(রসায়ন, প্রানিবিজ্ঞান, পদার্থবিজ্ঞান) পদে লিখিত ও বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সুচি 620 সহকারী প্রভাষক পদে বাস্তব পরীক্ষার ( ডেমো টিচিং) সময়সূচি 598 খন্ডকালিন সহকারী প্রভাষক পদে বাস্তব পরীক্ষার ( ডেমো টিচিং) সময়সূচি 650 খন্ডকালিন সহকারী প্রভাষক পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ 742 সহকারী প্রভাষক(শারীরিক শিক্ষা) পদে লিখিত ও বাস্তব পরীক্ষার ফলাফল-২০২৩ 598 সহকারী প্রভাষক পদে লিখিত পরীক্ষার ফলাফল-২০২৩ 743 একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা 521 নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস-২০২৩ 563 ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা 523 সহকারী প্রভাষক ও খন্ডকালিন সহকারী প্রভাষক পদে লিখিত পরীক্ষার সংশোধীত সময়সূচি 633 নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ 775 বাস্তব পরীক্ষা ( ডেমো টিচিং) এর ফলাফল-২০২২ 649 ২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির(বালিকা-বিজ্ঞান) জন্য মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 1397 ২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির(বালিকা-মানবিক ও ব্যবসায় শিক্ষা) জন্য মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 1068 ২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির(বালক-মানবিক ও ব্যবসায় শিক্ষা) জন্য মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 929 ২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির(বালক-বিজ্ঞান) জন্য মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 1130 ২০২৩ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণির(বালক) জন্য মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 845 ২০২৩ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণির(বালিকা) জন্য মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 818 ২০২৩ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণির(বালক) জন্য মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 779 ২০২৩ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণির(বালিকা) জন্য মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 946 ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির [বালক] ভর্তি লটারির ফলাফল 736 ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির[বালিকা] ভর্তি লটারির ফলাফল 725 ২০২৩ শিক্ষাবর্ষে কেজি হতে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 912 ২৫ অক্টোবর, মঙ্গলবার শ্রেণি পাঠদান বন্ধ সংক্রান্ত জরুরী নোটিশ 544 গত ২৪/৮/২০২২ তারিখে প্রকাশিত তালিকার প্রার্থীদের বাস্তব পরীক্ষার ( ডেমো টিচিং) সময়সূচি 758 নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ 900 বাউবি’র ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি 891 ২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি 753 সহকারী প্রদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 805 ১ম মিড সেমিস্টার ও PPT পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি 868 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ -২২ শিক্ষাবর্ষে এইচএসসি প্রোগ্রামে ভর্তির সময়সূচি বর্ধিতকরণ 901 একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ: ২০২১-২০২২) ওরিয়েন্টেশন ক্লাসের সংশোধীত সময়সূচি 871 ২০২২ সালের এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 824 ২০২২ সালের এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 777 ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি নির্দেশিকা 821 শ্রেণিকক্ষে পাঠদান সংক্রান্ত নোটিশ (শ্রেণি: এসএসসি ও এইচএসসি ব্যাচ-২০২২) 751 শ্রেণিকক্ষে পাঠদান সংক্রান্ত নোটিশ ( শ্রেণি: ৬ষ্ঠ থেকে ১০ম) 822 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে গঠন সংক্রান্ত নোটিশ 752 স্বশরীরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধের সময়সূচি বর্ধিতকরণ সংক্রান্ত নোটিশ 783 অনলাইন পাঠদান বন্ধ সংক্রান্ত নোটিশ 688 অনলাইন শিক্ষা কার্যক্রম সংক্রান্ত জরুরী নোটিশ 1001 শ্রেণি পাঠদান বন্ধ সংক্রান্ত জরুরী নোটিশ 740 ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 883 ২০২২ শিক্ষাবর্ষে কেজি হতে ৭ম শ্রেণির বই বিতরণ সংক্রান্ত নোটিশ 726 ২০২২ শিক্ষাবর্ষে কেজি হতে ৯ম শ্রেণির বই বিতরণ সংক্রান্ত নোটিশ 734 ২০২২ শিক্ষাবর্ষে কেজি হতে ১০ম শ্রেণিতে ভর্তির সময়সীমা বৃদ্ধিকরণ 583 ২০২২ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 735 ২০২২ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 729 ২০২২ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা 701 ১০ম ও ১১’শ শ্রেণির(২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী) শিক্ষার্থীদের টীকা প্রদান সংক্রান্ত নোটিস 647 সহকারী প্রভাষক(বাংলা, গণিত, আইসিটি, উদ্ভিদবিজ্ঞান,ভূগোল ও পরিবেশ,ইসলাম শিক্ষা,ইংরেজি,সমাজবিজ্ঞান,ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং) এবং সহকারী প্রদর্শক(পদার্থবিজ্ঞান , আইসিটি) পদে লিখিত ও ডেমো পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি 881 বাউবি’র ২০২১ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি 1072 ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণির দিবা শাখার পাঠ সমাপনী সংক্রান্ত বিজ্ঞপ্তি 672 কেজি হতে ৯ম শ্রেণির প্রভাতী শাখার পাঠ সমাপনী অনুষ্ঠান সংক্রান্ত বিজ্ঞপ্তি 661 ১১’শ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ১ম দিনের পরীক্ষা স্থগিত 619 সহকারী প্রভাষক( ইতিহাস, ইসলাম শিক্ষা, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইংরেজি, আইসিটি, গণিত এবং সমাজবিজ্ঞান ) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ডেমো টিচিং(বাস্তব পরীক্ষা) এর সময়সূচি 708 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ -২২ শিক্ষাবর্ষে এইচএসসি প্রোগ্রামে ভর্তির সময়সূচি বর্ধিতকরণ 685 সহকারী প্রভাষক(শারীরিক শিক্ষা), সহকারী অফিস করণিক ও একাডেমিক এ্যাসিসট্যান্ট পদে লিখিত ও ডেমো পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি 709 ২০২২ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ফি প্রদানের পদ্ধতি 651 বাউবি’র ২০২১ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি 799 সহকারী প্রদর্শক ও সহকারী প্রভাষক(বাংলা, ফিন্যান্স ও ব্যাংকিং) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ডেমো টিচিং(বাস্তব পরীক্ষা) এর সময়সূচি 733 ২০২২ শিক্ষাবর্ষে ১ম হতে ৫ম ও ৭ম হতে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 978 সহকারী অফিস করণিক, একাডেমিক এ্যাসিসটেন্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ডেমো টিচিং(বাস্তব পরীক্ষা) এর সময়সূচি 887 সহকারী প্রভাষক, সহকারী প্রদর্শক, সহকারী অফিস করণিক, একাডেমিক এ্যাসিসটেন্ট পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত 1160 সহকারী প্রভাষক, সহকারী প্রদর্শক, সহকারী অফিস করণিক, একাডেমিক এ্যাসিস্টান্ট পদে লিখিত পরীক্ষার ফলাফল আগামি ১৮/১০/২০২১ খ্রি. বেলা ৫.০০ টায় কলেজ ওয়েবসাইটে প্রকাশিত হবে-ধন্যবাদ। 1042 এইচএসসি পরীক্ষা-২০২১ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা 714 এসএসসি পরীক্ষা-২০২১ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা 565 সহকারী প্রভাষক, সহকারী প্রদর্শক, সহকারী অফিস করণিক, একাডেমিক এ্যাসিস্টান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তির বর্ধিত সময়সূচি 882 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি 617 ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি 631 রকেট সার্ভিসের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির ফি প্রদান পদ্ধতি 714 সহকারী প্রভাষক, সহকারী প্রদর্শক, সহকারী অফিস করণিক, একাডেমিক এ্যাসিস্টান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি 962 কেজি থেকে ১২’শ শ্রেণির জন্য করোনা পরবর্তী আগামি ১২.৯.২০২১ তারিখ হতে শ্রেণি পাঠদান শুরু সংক্রান্ত নোটিশ 684 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ -২২ শিক্ষাবর্ষে এইচএসসি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি 669 ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 911 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট 732 একাদশ শ্রেণির ৫ম ও ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট(এইচএসসি ব্যাস-২২) 1130 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 722 ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 732 ১০ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট(এসএসসি ব্যাচ-২২) 758 ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট(এসএসসি ব্যাচ-২২) 943 ১০ম ও ১১’শ শ্রেণির পূর্ববর্তী সপ্তাহসমূহের অ্যাসাইনমেন্ট জমাদানের সংশোধীত সময়সূচি 507 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 689 ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 711 জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল 569 জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনলাইন পাঠদান বন্ধ থাকবে 498 ৬ষ্ঠ হতে ১১’শ শ্রেণির পূর্ববর্তী সপ্তাহসমূহের অ্যাসাইনমেন্ট জমাদান সংক্রান্ত নোটিশ 1138 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও অনলাইন কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত বিজ্ঞপ্তি 493 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট 1170 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ সালেরই এইচএসসি ২য় বর্ষের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট 1264 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ সালেরই এইচএসসি ১ম বর্ষের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট 1184 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ সালের এসএসসি ২য় বর্ষের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট 960 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ সালের এসএসসি ১ম বর্ষের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট 900 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণের বিজ্ঞপ্তি 489 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস 478 ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট 1412 ১০ আগস্ট অনলাইন পাঠদান বন্ধ সংক্রান্ত নোটিশ 520 বাউবি’র ওপেন স্কুল পরিচালিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস 1231 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ১ম ও ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট জমাদানসূচি 538 একাদশ শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট(এইচএসসি ব্যাস-২২) 1329 ১০ম শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট(এসএসসি ব্যাচ-২২) 1193 ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১ম-৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট জমাদানসূচি 485 অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ সংক্রান্ত জরুরী নোটিশ 616 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ১ম ও ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট(মানবিক) 1135 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ১ম ও ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট(ব্যবসায় শিক্ষা) 966 ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ১ম ও ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট(বিজ্ঞান) 801 দশম শ্রেণির ২য় ও ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট(এসএসসি ব্যাচ-২০২২) 1022 একাদশ শ্রেণির অনলাইন ক্লাস রুটিন(২৮.০৭.২০২১) 771 কেজি হতে ১০ম শ্রেণির অনলাইন ক্লাস রুটিন(২৮.৭.২০২১) 1111 ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১ম-৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট 528 পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অনলাইন পাঠদান বন্ধ সংক্রান্ত নোটিশ 516 কেজি হতে ৯ম শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে 818 ষষ্ঠ শ্রেণির ৮ম ও ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট 1153 দশম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট(এসএসসি ব্যাচ-২০২২) 882 অষ্টম শ্রেণির ৮ম ও ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট 934 ১০ম শ্রেণির অনলাইন ক্লাস রুটিন(কার্যকর: ৫/৭/২০২১) 773 কেজি থেকে ৫ম শ্রেণির FT-2 পরীক্ষা’২১ এর সংশোধীত সিলেবাস 759 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির FT-2 পরীক্ষা’২১ এর সংশোধীত সিলেবাস 1077 নবম শ্রেণির ৮ম ও ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট 933 সপ্তম শ্রেণির ৮ম ও ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট 813 একাদশ শ্রেণির MT-3 পরীক্ষা’২১ এর সময়সূচি 860 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির FT-2 পরীক্ষা’২১ এর সময়সূচি 1057 কেজি থেকে ৫ম শ্রেণির FT-2 পরীক্ষা’২১ এর সময়সূচি 686 ১০ম শ্রেণির ৩/৭/২০২১ তারিখের পিপিটি পরীক্ষার উত্তরপত্র জমাদান স্থগিতকরণ 581 একাদশ শ্রেণির তয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট(৩০/৬/২০২১) 884 ষষ্ঠ শ্রেণির ৬ষ্ঠ ও ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট(৩০/৬/২০২১) 863 চলমান এ্যসাইনমেন্ট জমাদান স্থগিত ও পরবর্তী এ্যাসাইনমেন্ট প্রদান সংক্রান্ত জরুরী নির্দেশনা 534 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ স্টাডি সেন্টারে ২০২১-২২ শিক্ষাবর্ষে এইচএসসি প্রোগ্রামে ভর্তি চলছে। আগ্রহী শিক্ষার্থীরা ভর্তির জন্য আজই যোগাযোগ করুন...... মোবাইল নম্বর- 01557005286 544 দশম শ্রেণির ২৬/০৬/২০২১ তারিখের অনলাইন পিপিটি পরীক্ষা স্থগিতকরণ ও লিখিত উত্তরপত্র জমাদানের সময়সূচি 509 কেজি হতে ৯ম এবং একাদশ শেণির চলমান সপ্তাহের এ্যাসাইনমেন্ট গ্রহণ এবং পরবর্তী সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিরণের সময়সূচি 615 কেজি হতে ৯ম শ্রেণির অনলাইন ক্লাস রুটিন(কার্যকর:১৬.৬.২০২১) 554 একাদশ শ্রেণির এ্যাসাইনমেন্ট প্রদান ও অনলাইন অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সূচি 576 একাদশ শ্রেণির অনলাইন অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সূচি 525 অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র ও এ্যাসাইনমেন্ট জমাানের সময়সূচি 534 সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার রোধ সংক্রান্ত জরুরী বার্তা 538 দশম শ্রেণির অনলাইন PPT পরীক্ষার সময়সূচি 711 দ্বাদশ শ্রেণির অনলাইন সিলেবাস কমপ্লিটিং পরীক্ষার সময়সূচি 627 ১০ম, ১১’শ ও ১২’শ শ্রেণির অনলাইন জুম লাইভ ক্লাস রুটিন 687 ১০ম, ১১’শ ও ১২’শ শ্রেণির ৩০/৫/২০২১ হতে ১০/৬/২০২১ তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস রুটিন 662 অনলাইন শিক্ষা কার্যক্রম সংক্রান্ত জরুরী নোটিশ 530 ১১’শ শ্রেণির অনলাইন ক্লাস রুটিন 555 অনলাইন এসএসসি ব্যাচ-২১ মডেল টেস্টের উত্তরপত্র জমাদান স্থগিত 638 মে দিবস উপলক্ষে অনলাইন পাঠদান স্থগিত 624 ১১’শ শ্রেণির অনলাইন অর্ধ বার্ষিক পরীক্ষার উত্তরপত্র জমাদান স্থগিত 502 কেজি হতে ১০ম শ্রেণির অনলাইন ক্লাস রুটিন 596 অনলাইন এসএসসি মডেল টেস্টের উত্তরপত্র জমাদানের সংশোধীত সময়সূচি 575 ১০ম শ্রেণির ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট 670 ৫ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট 584 কেজি হতে ৪র্থ শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট 624 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট 649 অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে অধ্যক্ষ মহোদয়ের বার্তা 544 ১২’শ শ্রেণির অনলাইন ক্লাস রুটিন 573 ১১’শ শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষার অনুমতিপত্র গ্রহণ স্থগিতকরণ প্রসঙ্গে 479 এসএসসি ব্যাচ-২১ এর অনলাইন মডেল টেস্ট পরীক্ষার সময়সূচি 489 ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণের বিজ্ঞপ্তি 462 সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান পূর্বের ধারাবাহিকতায় আগামী ২২ মে ২০২১ তারিখ পর্যন্ত বন্ধ বর্ধিতকরণ। 443 একাদশ শ্রেণির অনলাইন অর্ধ বার্ষিক পরীক্ষার সময়সুচি 426 সেরা কিশোরী পদক ২০২১ এ মনোনীত শিক্ষার্থীদের নামের তালিকা 519 ২০২১ শিক্ষাবর্ষে কেজি হতে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস রুটিন 574 কেজি হতে ৮ম শ্রেণির জন্য জরুরী নোটিশ 564 জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সংশোধীত নোটিশ 551 জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জরুরী নোটিশ 469 কেজি হতে ১০ম শ্রেণির অনলাইন FT/ET-1 পরীক্ষার সময়সূচি 448 ২০২১ শিক্ষাবর্ষে কেজি হতে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস রুটিন 547 ১১’শ শ্রেণির অনলাইন লাইভ ক্লাস রুটিন: শেষ পর্ব(MT-02 এর জন্য প্রযোজ্য) 525 ২০২১ শিক্ষাবর্ষে কেজি শ্রেণির ভর্তি লটারির ফলাফল 503 ২০২১ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির ভর্তি লটারির ফলাফল 533 ২০২১ শিক্ষাবর্ষে ২য় শ্রেণির ভর্তি লটারির ফলাফল 493 ২০২১ শিক্ষাবর্ষে ৩য় শ্রেণির ভর্তি লটারির ফলাফল 477 ২০২১ শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণির ভর্তি লটারির ফলাফল 437 ২০২১ শিক্ষাবর্ষে ৫ম শ্রেণির ভর্তি লটারির ফলাফল 466 ২০২১ শিক্ষাবর্ষে ৯ম(ব্যবসায় শিক্ষা- বালিকা) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 425 ২০২১ শিক্ষাবর্ষে ৯ম(ব্যবসায় শিক্ষা- বালক) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 479 ২০২১ শিক্ষাবর্ষে ৯ম(মানবিক- বালিকা) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 476 ২০২১ শিক্ষাবর্ষে ৯ম(মানবিক- বালক) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 437 ২০২১ শিক্ষাবর্ষে ৯ম(বিজ্ঞান- বালিকা) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 508 ২০২১ শিক্ষাবর্ষে ৯ম(বিজ্ঞান-বালক) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 474 ২০২১ শিক্ষাবর্ষে ৮ম(বালিকা) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 482 ২০২১ শিক্ষাবর্ষে ৮ম(বালক) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 462 ২০২১ শিক্ষাবর্ষে ৭ম(বালিকা) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 431 ২০২১ শিক্ষাবর্ষে ৭ম(বালক) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 444 ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ(বালিকা) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 449 ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ(বালক) শ্রেণির ভর্তি লটারির ফলাফল 429 ২০২১ শিক্ষাবর্ষে কেজি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বই বিতরণের সময়সূচি 450 ২০২১ শিক্ষাবর্ষে কেজি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ফরম বিতরণ ও জমার বর্ধিত সময়সূচি 519 ১১’শ শ্রেণির অনলাইন রুটিন: ৩য় পর্ব(MT-02 এর জন্য প্রযোজ্য) 564 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৪র্থ হতে ৫ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 477 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৪র্থ হতে ৫ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 477 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৩য় হতে ৪র্থ শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 467 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৩য় হতে ৪র্থ শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 437 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ২য় হতে ৩য় শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 522 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ২য় হতে ৩য় শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 467 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ১ম হতে ২য় শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 452 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ১ম হতে ২য় শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 468 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে কেজি হতে ১ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 425 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে কেজি হতে ১ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 446 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে নার্সারি হতে কেজি শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 431 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে নার্সারি হতে কেজি শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 477 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে মানবিক(বালক) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০2 461 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে মানবিক(বালক) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 401 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে মানবিক(বালিকা) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 450 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে মানবিক(বালিকা) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 393 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা(বালক) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 416 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা(বালক) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 429 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা(বালিকা) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 455 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা(বালিকা) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 439 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে বিজ্ঞান(বালক) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 528 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে বিজ্ঞান(বালক) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 446 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে বিজ্ঞান(বালিকা) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 473 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৯ম হতে ১০ম শ্রেণিতে বিজ্ঞান(বালিকা) বিভাগে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 425 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৮ম হতে ৯ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 431 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৮ম হতে ৯ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 463 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৭ম হতে ৮ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 436 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৭ম হতে ৮ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 408 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ হতে ৭ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 428 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ হতে ৭ম শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 429 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৫ম হতে ৬ষ্ঠ শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০২ 421 সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০ শিক্ষাবর্ষে ৫ম হতে ৬ষ্ঠ শ্রেণিতে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা -০১ 440 অনলাইন ২য় সেমিস্টার ফাইনাল/চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার সিলেবাস 528 অনলাইন ২য় সেমিস্টার ফাইনাল/চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার রুটিন 470 ১১’শ শ্রেণির অনলাইন লাইভ ক্লাস রুটিন: ১ম পর্ব(MT-02 এর জন্য প্রযোজ্য) 532 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট 492 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৫ম এ্যাসাইনমেন্ট 487 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৪র্থ এ্যাসাইনমেন্ট 453 ১১’শ শ্রেণির অনলাইন ক্লাস রুটিন(MT-02 এর জন্য প্রযোজ্য) 494 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৩য় এ্যাসাইনমেন্ট 466 মুজিববর্ষ উপলক্ষ্যে বার্ষিক ম্যাগাজিন ‘আলোকচ্ছটা’র বিশেষ সংখ্যা প্রকাশ সংক্রাক্ত জরুরি নোটিশ 445 ১১’শ শ্রেণির অনলাইন MT-01 পরীক্ষার সময়সূচি 465 ২০২১ শিক্ষাবর্ষে কেজি থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 529 ১১’শ শ্রেণির অনলাইন লাইভ ক্লাস রুটিন-২০২০ 478 ২৭ অক্টোবর ২০২০ খ্রি. অনুষ্ঠিতব্য পরীক্ষার সময়সূচি পরবির্তন সংক্রান্ত জরুরী নোটিশ 468 পবিত্র আখেরী চাহার সোম্বা উপলক্ষে ১৪ অক্টোবর ২০২০ খ্রি. অনলাইন পাঠদান বন্ধ থাকবে 491 নার্সারি থেকে ১০ম ও ১২’শ শ্রেণির শিক্ষার্থীদের বেতন পরিশোধ সংক্রান্ত জরুরী নোটিশ 481 ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইন মডেল টেস্ট এর সময়সূচি 483 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অনলাইন ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষার ইংরেজি বিষয়ের মানবন্টন 476 ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী নোটিশ 456 নার্সারি থেকে ৪র্থ , ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির অনলাইন ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন 551 ৫ম, ৮ম, ১০ম ও ১২’শ শ্রেণির অনলাইন ‍চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা ১ম পর্ব ও প্রাক নির্বাচনি পরীক্ষার রুটিন 515 অনলাইন ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা, চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা ১ম পর্ব ও প্রাক-নির্বাচনি পরীক্ষা সংক্রান্ত জরুরী নোটিশ 440 ১০ম(বিজ্ঞান-১) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 490 ১০ম(বিজ্ঞান-২) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 461 ১০ম(বিজ্ঞান-৩) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 498 ১০ম(ব্যবসায় শিক্ষা-১) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 467 ১০ম(ব্যবসায় শিক্ষা-২) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 443 ১০ম(গোলাপ-১) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 504 ১০ম(গোলাপ-২) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 476 ১০ম(মেঘনা-১) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 454 ১০ম(মেঘনা-২) শ্রেণির অনলাইন PPT পরীক্ষার ফলাফল 463 ৯ম(মধুমতি-১) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 445 ৯ম(মধুমতি-২) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 491 ৯ম(পদ্মা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 417 ৯ম(মেঘনা-১) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 458 ৯ম(মেঘনা-২) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 413 ৯ম(শাপলা-১) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 491 ৯ম(শাপলা-২) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 440 ৯ম(শিউলি) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 428 ৯ম(গোলাপ-১) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 411 ৯ম(গোলাপ-২) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 412 ৭ম(শাপলা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 454 ৭ম(গোলাপ) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 407 ৭ম(শিউলি) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 503 ৭ম(ডালিয়া) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 377 ৭ম(মধুমতি) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 392 ৭ম(পদ্মা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 414 ৭ম(মেঘনা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 427 ৭ম(যমুনা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 377 ৫ম(STG) শ্রেণির অনলাইন ২য় ইউনিট পরীক্ষার ফলাফল 410 ৫ম(TG) শ্রেণির অনলাইন ২য় ইউনিট পরীক্ষার ফলাফল 402 ৬ষ্ঠ(শিউলি) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 380 ৬ষ্ঠ(গোলাপ) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 388 ৬ষ্ঠ(শাপলা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 449 ৬ষ্ঠ(যমুনা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 469 ৬ষ্ঠ(মেঘনা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 461 ৬ষ্ঠ(পদ্মা) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 399 ৬ষ্ঠ(মধুমতি) শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 442 ৪র্থ শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 425 ৩য় শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 453 ২য় শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 440 ১ম শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 407 নার্সারি শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 447 কেজি শ্রেণির অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার ফলাফল 439 ৮ম শ্রেণির অনলাইন ২য় ইউনিট পরীক্ষার ফলাফল 416 ২০২০ সালের অনলাইন Comprehensive FT / Quiz Test পরীক্ষার সময়সূচি 555 ২১ সেপ্টেম্বর ২০ খ্রি. অনুষ্ঠিতব্য Online Comprehensive পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত জরুরী নোটিশ 477 পবিত্র আশুরা উপলক্ষে ৩০ আগস্ট ২০২০ খ্রি. অনলাইন পাঠদান বন্ধ থাকবে 381 ৩য়-১০ম শ্রেণির অনলাইন ক্লাস রুটিন(সংশোধীত) 495 দ্বাদশ শ্রেণিতে প্রমোশনপ্রাপ্ত শিক্ষার্থীদের(স্থগিতকৃত) তালিকা 503 জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট-২০২০ খ্রি. অনলাইন পাঠদান বন্ধ থাকবে 474 স্থগিতকৃত অনলাইন পরীক্ষার উত্তরপত্র গ্রহণের নতুন তারিখ ১৮/৮/২০২০ খ্রি. 503 ৯ম শ্রেণির(শিক্ষাবর্ষ : ২০২০)শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী নোটিশ 502 শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১১ আগষ্ট অনলাইন পাঠদান বন্ধ থাকবে 480 ৩য়-১০ম শ্রেণির অনলাইন ক্লাস রুটিন(কার্যকর ১০ আগষ্ট ২০২০খ্রি.) 448 ১২’শ শ্রেণির অনলাইন ক্লাস রুটিন(কার্যকর ১০ আগষ্ট ২০২০খ্রি.) 544 জাতীয় শোক দিবস ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষ্যে ৬ষ্ঠ হতে ১২’শ শ্রেণির নিকট হতে লেখা ও ছবি আহবান প্রসঙ্গে 490 জাতীয় শোক দিবস ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষ্যে ৬ষ্ঠ হতে ১২’শ শ্রেণির নিকট হতে লেখা ও ছবি আহবান প্রসঙ্গে 548 পবিত্র ঈদুল আজহা পরবর্তী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির জুম মিটিংয়ের সময়সূচি 521 ১২’শ শ্রেণিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত জরুরী নোটিশ 445 ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে Online এর মাধ্যমে ভর্তির বিজ্ঞপ্তি 451 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৭ আগস্ট-২০খ্রি. প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী অত্র প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আগামী ৩ অক্টোবর ২০২০ খ্রি. পর্যন্ত বন্ধ বৃদ্ধি করা হলো। 535 শর্ত সাপেক্ষে ১১’শ থেকে ১২’শ শ্রেণিতে প্রমোশনযোগ্য শিক্ষার্থীদের অনলাইন কম্প্রেহেনসিভ পরীক্ষার রুটিন 469 ১২’শ শ্রেণির অনলাইন ক্লাস ও ভর্তি সংক্রান্ত জরুরী নোটিশ 424 ২৮ জুলাই অনলাইন পরীক্ষার উত্তরপত্র গ্রহণ স্থগিত সংক্রান্ত জরুরী নোটিশ 417 দ্বাদশ শ্রেণির ১৫-২৫ জুলাই পর্যন্ত অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের ক্লাস রুটিন 551 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল-২০২০(মানবিক) 481 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল-২০২০(ব্যবসায় শিক্ষা) 483 একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল-২০২০(বিজ্ঞান) 501 অনলাইন PPT পরীক্ষার রুটিন(১০ম শ্রেণি) 470 অনলাইন ২য় ইউনিট পরীক্ষার রুটিন(৫ম ও ৮ম শ্রেণি) 439 অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার রুটিন(৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণি) 484 অনলাইন ১ম মিড সেমিস্টার পরীক্ষার রুটিন(নার্সারি থেকে চতুর্থ শ্রেণি) 482 ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও জেলার সেরা 443 ZOOM App এর মাধ্যমে সরাসরি প্রচারিত ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অনলাইন ক্লাস রুটিন 512 ZOOM App এর মাধ্যমে সরাসরি প্রচারিত ৮ জুন থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইন ক্লাস রুটিন 462 ২০১৯ সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা প্রসঙ্গে 477 করোনা ভাইরাসের কারণে বন্ধ চলাকালীন সময়ে দিন ও শ্রেণিভিত্তিক ক্লাস ফেসবুক পেইজে আপলোড করার রুটিন 457 অধ্যক্ষের খোলা চিঠি 529 JSC SCHOLARSHIP RESULT-2019 500
সকল নোটিশ
School Admission ভর্তি তথ্য

কুইক সার্ভিসেস ও ই-সেবা

অনলাইন ভর্তি

ভর্তি তথ্য ও আবেদন

ফলাফল কর্নার

অভ্যন্তরীণ ও বোর্ড রেজাল্ট

পরীক্ষার রুটিন

সময়সূচি ও সিট প্ল্যান

অনলাইন ফি

বিকাশ / রকেট / ব্যাংক

ডিজিটাল ক্লাস

অনলাইন ভিডিও লেকচার

সিলেবাস ও প্রশ্ন

পাঠপরিকল্পনা ও প্রশ্নব্যাংক

অনুপ্রেরণার উৎস ও দিকনির্দেশনা

প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠাতা মহোদয়

প্রতিষ্ঠাতা মহোদয়ের বাণী

"শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান নয়, এটি চরিত্র গঠন, মানবতা ও দেশপ্রেমের অনন্য সোপান। নৈতিক মূল্যবোধ ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের শিক্ষার্থীরা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে..."

সম্পূর্ণ বাণী পড়ুন
সভাপতি
সভাপতি মহোদয়

সভাপতি মহোদয়ের বাণী

"শিক্ষা মানুষের জ্ঞান, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে..."

সম্পূর্ণ বাণী পড়ুন
অধ্যক্ষ
অধ্যক্ষ মহোদয়

অধ্যক্ষ মহোদয়ের বাণী

"মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের যুগোপযোগী প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ..."

সম্পূর্ণ বাণী পড়ুন

Welcome to Mazid Jarina Foundation School and College

MJFSC Campus

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ  একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান

 

আমাদের পরিচিতি

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শরীয়তপুর জেলার একটি সম্ভাবনাময় ও অগ্রসরমান শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৩ সালের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ, আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ২০২২ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে । আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সুবিশাল ক্যাম্পাস, বিষয়ভিত্তিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী, প্রযুক্তিনির্ভর পাঠদান, নিয়মিত মূল্যায়ন এবং সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার সমন্বয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জনাব এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম তাঁর পিতা-মাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের নামে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা জনাব এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম ও গভর্নিং বডির সম্মানিত সভাপতি ড. এ কে এম রফিকুল হক এর সার্বিক দিকনির্দেশনায় এবং অধ্যক্ষ জনাব এম. ফরিদ আল হোসাইনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যুগোপযোগী পাঠপরিকল্পনা, গতিশীল ক্লাব কার্যক্রম, নিয়মিত পরীক্ষা, ফলাফল বিশ্লেষণ এবং নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিশাল ও মনোরম ক্যাম্পাস, নিরাপদ শিক্ষার পরিবেশ, আধুনিক অবকাঠামো এবং বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

এক নজরে প্রতিষ্ঠান

- প্রতিষ্ঠানের নাম: মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

- প্রতিষ্ঠাতা: জনাব এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম, সাবেক আইজিপি

- প্রতিষ্ঠাকাল: ২০ ডিসেম্বর ২০১৩

- অবস্থান: শরীয়তপুর, বাংলাদেশ

- শিক্ষার্থী সংখ্যা: প্রায় ৩,৬০০ জন

- শিক্ষা বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা

- ল্যাবরেটরি: ৫টি—পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও কম্পিউটার ল্যাব

- ভবন: স্কুল ভবন, কলেজ ভবন, একাডেমিক ভবন ও প্রশাসনিক সুবিধাসহ আধুনিক অবকাঠামো

- পরিবহন: ১৩টি নিজস্ব বাস (পরিবহনসেবা: প্রতিষ্ঠানের নিজস্ব বাস তিনখাম্বা, বড়িরহাট, আংগারিয়া, মনোহর, শরীয়তপুর, কাজিরহাট,  জাজিরা, ডগ্রি, ডোমসার, চিকন্দি, ভোজেশ্বর,  গোলারবাজার, বিঝারী, পঞ্চপল্লী, পণ্ডিতসার, ঘড়িসার, চাকধ, নড়িয়া রুটে চলাচল করে। রুট ও সময়সূচি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে।)

- লাইব্রেরি: প্রায় ১০,০০০ বইসমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি

- প্রতিষ্ঠানের মূলনীতি: শিক্ষা, নৈতিকতা, মানবতা ও দেশপ্রেম

 

আমাদের বিশেষ বৈশিষ্ট্য

১. প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা

প্রতিষ্ঠানের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মে পাঠদান, নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ফলাফল প্রকাশের ব্যবস্থা রয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ ও অনলাইন পাঠদানে দক্ষ শিক্ষকমণ্ডলী প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন।

২. সরাসরি মনিটরিং ও নিবিড় তত্ত্বাবধান

CI (Class In-Charge) এবং SAT (Section Admin Teacher) পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনা, শৃঙ্খলা ও সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। অধ্যক্ষের নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

৩. ডিজিটাল হাজিরা ও অভিভাবক যোগাযোগ

ডিজিটাল হাজিরা পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল বার্তার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানানোর ব্যবস্থা রয়েছে।

৪. শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা

নিয়মিত অ্যাসেম্বলি, নির্ধারিত পোশাক, পরিচ্ছন্নতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক ও চুলের পরিচর্যার বিষয়েও নিয়মিত তদারকি করা হয়।

৫. সমৃদ্ধ ক্লাব কার্যক্রম

শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে বিতর্ক, খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, ফটোগ্রাফিসহ বিভিন্ন ক্লাব কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী এসব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়।

৬. আধুনিক শিক্ষা-সহায়ক অবকাঠামো

প্রতিষ্ঠানে রয়েছে—

- শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক আইসিটি ল্যাব

- মাল্টিমিডিয়া ক্লাসরুম

- বিষয়ভিত্তিক বিজ্ঞানাগার

- প্রায় ১০,০০০ বইসমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি

- সুবিশাল খেলার মাঠ

- আধুনিক অডিটোরিয়াম

- নান্দনিক শহীদ মিনার

- কলেজ মসজিদ

- মানসম্মত কলেজ ক্যান্টিন

- প্রয়োজনীয় আধুনিক একাডেমিক ও প্রশাসনিক সুবিধা

৭. শ্রেণিকক্ষভিত্তিক পাঠ প্রস্তুতি

শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের প্রতিদিনের পাঠ বুঝিয়ে দেওয়া এবং নির্ধারিত অনুশীলন সম্পন্ন করানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও পাঠ প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের বাড়তি নির্ভরতা কমিয়ে স্বনির্ভর শিক্ষার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হয়।

৮. উপস্থিতি ও নিয়মিত মূল্যায়নে উৎসাহ

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অধ্যবসায় ও দায়িত্বশীলতা উৎসাহিত করতে বছরব্যাপী উপস্থিতির রেকর্ড সংরক্ষণ করা হয়। শতভাগ উপস্থিতির জন্য যোগ্য শিক্ষার্থীদের পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে।

৯. নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ

ক্লাসরুমসহ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রেখে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা রয়েছে। বালক ও বালিকাদের জন্য পৃথক শিফটের ব্যবস্থাও রয়েছে।

১০. সহশিক্ষা ও সৃজনশীল আয়োজন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ, ক্লাস পার্টি, বন্ধুত্বপূর্ণ ক্লাস কার্যক্রম, ক্লাব ফেস্টিভ্যাল, সায়েন্স ফেস্টিভ্যাল, আন্তশ্রেণি প্রতিযোগিতা, জাতীয় দিবস উদ্‌যাপন এবং ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও সামাজিক দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

১১. পরীক্ষার পর ফলাফল পর্যালোচনা

প্রতিটি পরীক্ষা শেষে অভিভাবকদের উপস্থিতিতে উত্তরপত্র বিতরণ ও ফলাফল ঘোষণার ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে সমন্বয় জোরদার করা হয়।

১২. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ সহায়তা

শিক্ষার্থীদের শেখার ঘাটতি চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী বিশেষ তত্ত্বাবধান ও অতিরিক্ত সহযোগিতা প্রদান করা হয়।

১৩. উচ্চশিক্ষার প্রস্তুতি

এসএসসি ও এইচএসসি পর্যায়ে ভালো ফলাফলের পাশাপাশি মেডিকেল, প্রকৌশল এবং দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে গুরুত্ব দেওয়া হয়।

১৪. ধূমপান ও দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে ধূমপান ও দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার নীতি অনুসরণ করা হয়।

দৈনন্দিন পাঠদান পদ্ধতি

শিক্ষাবর্ষের শুরুতেই পুরো বছরের শিক্ষা কার্যক্রমের একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ কার্যক্রম, পরীক্ষা ও অন্যান্য আয়োজনের সময়সূচি সম্বলিত একাডেমিক ক্যালেন্ডার শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রতিদিন নির্ধারিত রুটিন অনুযায়ী সব ক্লাস অনুষ্ঠিত হয়। বিষয় শিক্ষকরা DLP (Daily Lesson Plan) অনুসরণ করে পাঠদান করেন। শ্রেণিপাঠের মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে।

স্কুল সেকশনের পাঠদান পদ্ধতি

প্রতিটি ক্লাসের সময়কাল: ৩৫ মিনিট

১. SAT ক্লাস—প্রথম ১০ মিনিট: শ্রেণি ও সেকশনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উপস্থিতি, পোশাক, শৃঙ্খলা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

২. DCT (Daily Class Test)—৫ মিনিট: পূর্ববর্তী পাঠের ওপর ভিত্তি করে ১০ নম্বরের লিখিত (WCT—Written Class Test) অথবা মৌখিক (OCT—Oral Class Test) পরীক্ষা নেওয়া হয়।

৩. CW (Class Work)—২৫ মিনিট: নির্ধারিত পাঠপরিকল্পনা অনুযায়ী নতুন পাঠ বুঝিয়ে দেওয়া হয়, শ্রেণিকাজ সম্পন্ন করানো হয় এবং পরবর্তী দিনের বাড়ির কাজ বুঝিয়ে দেওয়া হয়।

৪. HW (Homework) ও ডায়েরি যাচাই—শেষ ৫ মিনিট: পূর্ববর্তী দিনের বাড়ির কাজ যাচাই এবং শিক্ষার্থীদের ডায়েরিতে প্রয়োজনীয় নির্দেশনা ও স্বাক্ষর প্রদান করা হয়।

কলেজ সেকশনের পাঠদান পদ্ধতি

কলেজ সেকশনেও প্রথম ১০ মিনিট SAT ক্লাসের মাধ্যমে উপস্থিতি, পোশাক ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করা হয়।

প্রতিটি ৪০ মিনিটের বিষয়ভিত্তিক ক্লাসে—

- DCT—৫ মিনিট: পূর্ববর্তী পাঠের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। প্রতি তিনটি ক্লাসের একটিতে ১০ নম্বরের লিখিত পরীক্ষা এবং অন্য ক্লাসগুলোতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

- CW—৩০ মিনিট: DLP অনুযায়ী পাঠদান, বিষয়বস্তুর ব্যাখ্যা ও শ্রেণিকাজ সম্পন্ন করা হয়।

- HW ও ডায়েরি যাচাই—৫ মিনিট: বাড়ির কাজ যাচাই এবং পরবর্তী পাঠের নির্দেশনা দেওয়া হয়।

প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পন্ন করার অভ্যাস গড়ে তোলাই এ পাঠদান পদ্ধতির অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও পরীক্ষার প্রস্তুতি শক্তিশালী করার চেষ্টা করা হয়।

যুগোপযোগী পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি

শিক্ষার্থীদের ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি পরীক্ষা, মাসিক পরীক্ষা, মধ্যবর্তী পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ মূল্যায়নের ব্যবস্থা রয়েছে।

১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

দশম ও দ্বাদশ শ্রেণিতে বোর্ড পরীক্ষার জন্য পরিকল্পিত প্রস্তুতি কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানের প্রচলিত পরিকল্পনা অনুযায়ী নবম ও একাদশ শ্রেণিতে সংশ্লিষ্ট সিলেবাসের বড় একটি অংশ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। দশম ও দ্বাদশ শ্রেণিতে অবশিষ্ট সিলেবাস শেষ করে পূর্ণাঙ্গ প্রস্তুতি ও পুনরালোচনা কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রস্তুতির বিভিন্ন ধাপে রয়েছে—

- PPT (Preparatory to Pre-Test): পূর্ণাঙ্গ সিলেবাসের ওপর প্রস্তুতিমূলক পরীক্ষা।

- Pre-Test: সিলেবাসভিত্তিক প্রস্তুতি যাচাই।

- Test Examination: চূড়ান্ত প্রস্তুতি মূল্যায়ন।

- Model Test: বোর্ড পরীক্ষার প্রশ্নপদ্ধতির সঙ্গে পরিচিত হওয়া এবং সময় ব্যবস্থাপনার অনুশীলন।

- MOWT (Marathon Objective Written Test): বহুনির্বাচনি প্রশ্নের লিখিত অনুশীলন।

- MOT (Marathon Objective Oral Test): বহুনির্বাচনি প্রশ্নের মৌখিক অনুশীলন।

নির্বাচনি পরীক্ষার পরও বোর্ড পরীক্ষার পূর্ববর্তী সময় পর্যন্ত শিক্ষার্থীদের প্রস্তুতি ও পুনরালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

২. কেজি থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা

FT (Fortnightly Test): প্রতি মাসে নির্ধারিত একটি ১০ নম্বরের পরীক্ষা। প্রাপ্ত নম্বর চূড়ান্ত ফলাফলে যুক্ত করা হয়।

Mid-Term Examination: প্রতি তিন মাস অন্তর নির্ধারিত ৫০ নম্বরের পরীক্ষা। প্রাপ্ত নম্বর চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত করা হয়।

Half-Yearly ও Year-Final Examination: ছয় মাস অন্তর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। ১০০ নম্বরের বোর্ড-অনুসরণী প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে।

প্রতিটি পরীক্ষার পর ফলাফল প্রকাশ ও রেজাল্ট কার্ড প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হয়।

৩. একাদশ শ্রেণির পরীক্ষা

MT (Monthly Test): প্রতি মাসে একটি করে মোট চারটি মাসিক পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি পরীক্ষার পূর্ণমান ৩০।

Half-Yearly Examination: বছরের মধ্যবর্তী সময়ে নির্ধারিত ১৩টি বিষয়ের প্রতিটি পত্রে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

Year-Final Examination: একাদশ শ্রেণিতে ১৩টি বিষয়ে মোট ১,৩০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষা গ্রহণ করা হয়।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী PT (Principal Test) এবং PVT (Post-Vacation Test) নেওয়া হয়।

নিয়মিত পরীক্ষা, ফলাফল বিশ্লেষণ ও পুনরালোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী পাঠদান ও প্রস্তুতি কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়

শিক্ষার্থীর সাফল্য নিশ্চিত করতে প্রতিষ্ঠান পরিবার ও শিক্ষকের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেয়। এ লক্ষ্যে অন্তত প্রতি তিন মাসে একবার অভিভাবক সভা আয়োজন করা হয়। এসব সভায় শিক্ষার্থীর উপস্থিতি, পড়াশোনা, পরীক্ষার ফলাফল, আচরণ, শৃঙ্খলা ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

আমাদের সাফল্য ও অর্জন

প্রতিষ্ঠার পর থেকে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতির চেষ্টা করে আসছে। পাবলিক পরীক্ষার ফলাফল, বৃত্তি অর্জন, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞানভিত্তিক কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রতিষ্ঠানের অর্জনসমূহকে সমৃদ্ধ করেছে।

একাডেমিক অর্জন

নিচে প্রতিষ্ঠানের সরবরাহকৃত তথ্য অনুযায়ী বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল তুলে ধরা হলো।

স্কুল সেকশন: জেএসসি পরীক্ষার ফলাফল

সাল   মোট পরীক্ষার্থী     পাসের হার        GPA-5       বৃত্তিপ্রাপ্ত
২০১৭ ১৭৫ ১০০% ৮৭ ৪২
২০১৮ ২৩৬ ১০০% ৪২ ৫৭
২০১৯ ৩৯৬ ১০০% ৬৪ ৫৪

স্কুল সেকশন: এসএসসি পরীক্ষার ফলাফল

সাল   মোট পরীক্ষার্থী   পাসের হার        GPA-5বৃত্তিপ্রাপ্ত
২০১৭ ৭৫ ৯৬% ২ ৮
২০১৮ ১২৩ ১০০% ১৫ ২২
২০১৯ ১২১ ৯৫.৮৭% ৪ ৪
২০২০ ২৪৭ ১০০% ৭৩ ৬০
২০২১ ৪৪৩ ৯৯.৫৫% ১২৫ —
২০২২ ৪৪৩ ৯৯.৫৫% ১৭৩ —
২০২৩ ৪০৮ ৮০.১৫% ৬২ —
২০২৪ ৪৬০ ৯৬.৯৬% ১০৭ —
২০২৫ ৪৯২ ৭৯.২৭% ৫৯ —
২০২৬                  ৪৯৫       ৮৬.৭৯%             ৫৫        ৩৬
         

কলেজ সেকশন: এইচএসসি পরীক্ষার ফলাফল

সাল    মোট পরীক্ষার্থী   পাসের হার        GPA-5 বৃত্তিপ্রাপ্ত
২০১৮ ১১৪ ৯৪.৯৬% ২ ৩
২০১৯ ১২৩ ১০০% ১২ —
২০২০ ২৬৫ ১০০% ৩৩ —
২০২১ ৩৬১ ১০০% ৭৬ —
২০২২ ৪৮৫ ৯৯.৭৯% ২৪৯ —
২০২৩ ৫৩০ ৯৭.১৭% ৩২ —
২০২৪ ৬১০ ৯৮.০৩% ২০৯ —
২০২৫ ৪৪৭ ৭০.৯২% ৯ —

ক্লাব কার্যক্রমে আমাদের অর্জন

১. বিতর্ক ক্লাব

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, ভাষাগত উৎকর্ষ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বিতর্ক দল বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

বাংলা বিতর্কে অর্জন

- কালের কণ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৫৪৪টি স্কুলকে পেছনে ফেলে ফাইনালে উত্তীর্ণ হয় এবং আদমজী ক্যান্টনমেন্ট স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

- এটিএন বাংলা আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

- বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২০-এ বিভিন্ন পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

- প্রতিযোগিতাটিতে ড. মাহবুবর রহমান কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও সাভার ক্যান্টনমেন্ট কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে এবং ঢাকা কলেজের বিপক্ষে রানার্সআপ হয়।

ইংরেজি বিতর্কে অর্জন

২০১৯ সালে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বাংলা মাধ্যমের প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য পারফরম্যান্স প্রদর্শন করে। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল অ্যান্ড কলেজ, সাবেরা সোবহান স্কুল অ্যান্ড কলেজ এবং ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালে উত্তীর্ণ হয় এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

২. স্পোর্টস ক্লাব

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং শৃঙ্খলাভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করে। জেলা পর্যায়ের বিভিন্ন জাতীয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে আসছে। এ ছাড়া ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অর্জন প্রশংসনীয়।

৩. বিজ্ঞান ক্লাব

বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে বিজ্ঞান ক্লাব নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

- প্রতিবছর বিজ্ঞানভিত্তিক উৎসব বা সায়েন্স ফেস্টিভ্যাল আয়োজন।

- বছরব্যাপী বিভিন্ন বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ এবং আয়োজন।

- জেলা পর্যায়ের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ।

- ২০১৯, ২০২২, ২০২৪ ও ২০২৫ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রকল্প উপস্থাপনায় ঢাকা বিভাগে সেরা হওয়ার কৃতিত্ব—প্রতিষ্ঠানের সরবরাহকৃত তথ্য অনুযায়ী।

আমাদের অঙ্গীকার

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ বিশ্বাস করে, শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; শিক্ষা হলো জ্ঞান, নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ গড়ে তোলার প্রক্রিয়া।

আমাদের লক্ষ্য—

- মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা।

- শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলাবোধে অভ্যস্ত করা।

- সৃজনশীলতা, নেতৃত্ব, যুক্তিবোধ ও উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করা।

- প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলা।

- উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ গড়ে তোলা।

- মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করা।

আমাদের মূলমন্ত্র—“শিক্ষা, নৈতিকতা, মানবতা ও দেশপ্রেম”—প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রমের প্রেরণা।

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আপনার সন্তানের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে প্রয়োজন একটি মানসম্মত, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আধুনিক পাঠদান, নিয়মিত মূল্যায়ন, অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সম্ভাবনাকে বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার যাত্রায় আমাদের সঙ্গে থাকুন।

 

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

ওয়েবসাইট: www.mjfsc.edu.bd

ফেসবুক: Mazid Jarina Foundation School and College, Shariatpur

ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয়ে যোগাযোগ করুন।

প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত

Events & Achievements

সকল ছবি ও ভিডিও

আমাদের অবস্থান ও যোগাযোগ

গুগল ম্যাপে দেখুন

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

Mazid Jarina Foundation School and College

Village: Narokolikata, UpaZila : Naria

District : Shariatpur.

Mobile : 01531586099

E-mail: mazidjarina@gmail.com

সরাসরি কল করুন ইমেইল পাঠান
অনলাইন ফি পেমেন্ট স্টুডেন্ট অ্যাপ ডাউনলোড শিক্ষক অ্যাপ ডাউনলোড